ইসলামপুরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি” বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: “তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি” প্রকল্পের আওতায় বিনা উদ্ভাবিত তেল জাতীয় ফসলের জাত পরিচিতি, চাষাবাদ পদ্ধতি এবং বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র জামালপুরের আয়োজনে বৃহস্পতিবার ইসলামপুর উপজেলা কৃষি অফিস হলরুমে কৃষক প্রশিক্ষণ কর্মশালাটি প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী কর্মশালাটি উদ্বোধন করেন বিনা মহাপরিচালক ড.মির্জা মোফাজ্জল ইসলাম।
কর্মশালায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানা।
বিনার জামালপুর জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মারুফ হোসেনের সভাপতিত্বে কর্মশালায়
বিশেষ অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন বিনার পরিচালক ড.মো.আব্দুল মালেক, প্রকল্প পরিচালক ড. মো. রফিকুল ইসলাম, ইসলামপুর উপজেলা কৃষি অফিসার এ.এল.এম. রেজুয়ান ও দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি অফিসার আলমগীর আজাদ।
এছাড়াও কৃষক প্রশিক্ষণ কর্মশালায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা ও দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলা কৃষকরা আলোচনায় অংশ গ্রহন করেন।
প্রশিক্ষণ শেষে উপস্থিত কৃষক কৃষাণী মাঝে বিনামূল্যে বিনাসরিষা-৯ এবং বিনাসরিষা-১১ এর বীজ বিতরণ করা হয়।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































